Terms of Service

শর্তাবলী (Terms & Conditions)


১. সেবার উদ্দেশ্য


এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো রক্তদাতা এবং রক্তপ্রয়োজনকারী ব্যক্তিদের মধ্যে যোগাযোগ স্থাপন করা। আমরা শুধুমাত্র তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করি।


২. তথ্যের সত্যতা


ব্যবহারকারী কর্তৃক প্রদানকৃত সকল তথ্য সঠিক ও হালনাগাদ হওয়া আবশ্যক। ভুল, বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য প্রদান করলে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে।


৩. ব্যবহারকারীর দায়িত্ব


- রক্তদাতা ও রক্তগ্রহীতা উভয়েই নিজেদের তথ্যের জন্য দায়ী।

- জরুরি রক্তের অনুরোধ করার সময় সঠিক রোগী ও হাসপাতালের তথ্য প্রদান করতে হবে।

- কোনো ধরনের প্রতারণামূলক কার্যক্রম গ্রহণযোগ্য নয়।


৪. নিষিদ্ধ কার্যক্রম


নিম্নলিখিত কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ:


- ভুয়া রক্তের অনুরোধ প্রকাশ।

- ভুয়া ডোনার পরিচয় ব্যবহার।

- হয়রানি, অপমানজনক বা অশালীন আচরণ।

- অবৈধ বা প্রতারণামূলক কার্যকলাপ।

- স্প্যাম, ভুয়া প্রচারণা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো।


৫. অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল


যেকোনো ব্যবহারকারী শর্তাবলী লঙ্ঘন করলে কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়াই তার অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


৬. দায়-দায়িত্ব সীমাবদ্ধতা


আমরা রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করি, তবে রক্তদান সম্পন্ন হওয়া, রক্তের মান, চিকিৎসা ফলাফল বা অন্য কোনো বিষয়ে আমরা সরাসরি দায়ী থাকবো না।


৭. গোপনীয়তা


ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আমাদের Privacy Policy অনুযায়ী সংরক্ষণ ও ব্যবহার করা হবে।


৮. শর্তাবলীর পরিবর্তন


প্রয়োজনে এই শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।


৯. সম্মতি


এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি উপরোক্ত সকল শর্তাবলী মেনে নিচ্ছেন এবং তা অনুসরণ করতে সম্মত হচ্ছেন।

×

মানবতার সবচেয়ে বড় উপহার — রক্তদান ❤️

একজন ডোনার মানেই একটি পরিবারের আশা। আজই স্বজন পরিবারের সদস্য হোন।

ডোনার হিসেবে আবেদন করুন
×

ক্যাম্প আয়োজনে পাশে থাকুন 🤝

রক্তদান ক্যাম্প পরিচালনায় আর্থিক সহযোগিতা করুন। আপনার সাহায্যই আমাদের শক্তি।

এখনই ডোনেশন করুন