Blog Details
- Home
- Blog Details
27
Oct
রক্তদানে নতুন যুগের সূচনা: স্বজন
🩸 স্বজন
কুমিল্লার প্রথম অনলাইন রক্তদান প্ল্যাটফর্ম কুমিল্লায় রক্তদানের জন্য অনেক গ্রুপ ও সংগঠন রয়েছে কিন্তু জরুরি মুহূর্তে এখনো আমাদের নির্ভর করতে হয় পোস্ট, ফোনকল ও দীর্ঘ অপেক্ষার উপর আর অনেক সময় এই অপেক্ষাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন। সেই সমস্যার সমাধান করতেই আমরা নিয়ে এসেছি স্বজন — কুমিল্লার প্রথম আধুনিক অনলাইন রক্তদান প্ল্যাটফর্ম। 🔍 এখন থেকে রক্তের প্রয়োজন হলে—
✅ ওয়েবসাইটে প্রবেশ করুন
✅ প্রয়োজনীয় রক্তের গ্রুপ নির্বাচন করুন
✅ সহজেই খুঁজে নিন নিকটস্থ ডোনার
কোনো পোস্ট নয়, কোনো দীর্ঘ অপেক্ষা নয়— দ্রুত ও সহজ সমাধান।
১০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে স্বজন। এর আগেই ডোনার হিসেবে যুক্ত হয়ে মানবতার উদ্যোগের অংশ হোন। একটি ছোট রেজিস্ট্রেশন হয়তো একদিন কারো জীবনের সবচেয়ে বড় আশার কারণ হবে। ❤️ রক্ত দিন, জীবন বাঁচান।



